তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২২ AM

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৫:৪২:০১ AM

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন


তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটের মানুষের জনজীবন। একেবারে প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। কাজ করতে না পেরে অনেকে স্থান নিচ্ছে গাছতলায়। এদিকে প্রচণ্ড গরম আর রোদে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষত সিলেটের রিকশা চালকরা পড়েছেন মহাবিপদে। 

গরম নিয়ে রিকশাচালকরা জানান, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গেই রোদের তাপ বাড়তে থাকে। এতে আমাদের আগের মতো ইনকাম হচ্ছেনা। কারণ রাস্তায় আগের তুলনায় যাত্রীসংখ্যা কম। 

সিলেটে দুদিন থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (রবিবার) ছিলো ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই অসহনীয় গরমের সাথে পাল্লা দিয়ে সিলেটে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতি ঘন্টায় একাধিকবার পর্যন্ত চলে যাচ্ছেন বিদ্যুৎ। 

আবহাওয়া অফিস সূত্র জানায়, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা আগামী পাঁচ দিন ক্রমান্বয়ে বাড়ার আভাস রয়েছে। তবে এ সময়ের মধ্যে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাসও রয়েছে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর