ম্যাচের শুরু থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছিলো। আবহাওয়াবিদদেরও পূর্ভাবাস ছিলো আজ সিলেটে বৃষ্টি হবে। হলোও তাই। এক পর্যায়ে বৃষ্টির ধারা বাড়লে শেষ পর্যন্ত খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরমধ্যেই কভার দিয়ে ঢাকা হয়েছে পিচ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বৃষ্টি নামার আগ পর্যন্ত ১১ ওভার খেলা হয়েছে। এ সময়ে ৫ উইকেটে ৭০ রান তুলেছে টাইগ্রেস বাহিনী। ওপেনার মুরশিদা খাতুন ২৫(২৮) ও রিতু মনি ০(২) রানে ব্যাটিং করছেন।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দলটি। ওপেনিং জুটি ভাঙেন ডিবি শর্মা। দিলারা স্লগ সুইপ করতে গিয়ে ধরা পড়েন রিংকু সিংয়ের হাতে। ৬ বলে ১০ রান করেন দিলারা।
৫.৪ ওভারে দলীয় ৪২ রানে আউট হন সোবহানা(১৯), ৫.৪ ওভারে দলীয় ৪২ রানে আউট হন সোবহানা(১৯),৯.৩ ওভারে দলীয় ৬৪ রানে আউট হন অধিনায়ক নিগার সুলতানা (৬), ৯.৪ ওভারে দলীয় ৬৪ রানে আউট হন ফাহমিদা(০) ও ১০.৩ ওভারে দলীয় ৬৯ রানে সুলতানা খাতুন (৪) আউট হন।
সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী দল। ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে আজ মাঠে নামছে টাইগ্রেসরা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হয়েছে ম্যাচটি। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের জায়গায় এসেছেন রিতু মণি।
আজকের সিলেট/মিমো
মিজান মোহাম্মদ 








