রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ম্যাচটি শুরু হয়েছে স্থানীয় সময় বিকাল ৪ টায়। আজকের ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে সাজনা সজীবনের।
ইনিংসের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর হয়নি। ইনিংসের প্রথম ওভারে মারুফা আকতার ৯ রান দিলেও সুলতানা খাতুনের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ওপেনার এস মান্দানার ক্যাচ মিস করেন তৃষ্ণা! ফলে কোন উইকেট না হারিয়ে দলীয় ১৭ রান জমা হয় দুই ওভারে।
এর আগে, অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে আরও একবার ঘরের মাঠে নেমেছে টাইগ্রেসরা। এবার প্রতিপক্ষ ভারত নারী ক্রিকেট দল।
দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের কাছেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তাই যারাই সিরিজ জিতবে বিশ্বকাপের ভালো খেলার রসদ ও অনুপ্রেরণা পেয়ে যাবে।
এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। যেখানে ফেভারিট ভারত ১৪ বার জিতেছে, সেখানে বাংলাদেশের জয় ৩টি।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারত একাদশ
হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজনা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।
আজকের সিলেট/এপি
ক্রীড়া প্রতিবেদক 








