রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০২:১১:৪০ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ ধরনের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। একই সময়ে নতুন করে ১১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার সিলেট স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বয়স দেড় বছর, অন্যজনের নয় মাস। তাদের বাড়ি সিলেট ও হবিগঞ্জ জেলায়।

চিকিৎসকেরা জানান, দুই শিশুই অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই হাম প্রতিরোধী টিকা পায়নি। অনেকের ক্ষেত্রে অপুষ্টির পাশাপাশি হৃদরোগ, নিউমোনিয়া ও জন্ডিসের মতো জটিলতাও ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, পুষ্টির ঘাটতি দূর করা এবং অসুস্থদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর