রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নবীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১২:০৮:৪৭ অপরাহ্ন

নবীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯


হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকার আনার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর