বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে নৌকায় অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৫:৪৬:০৭ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে নৌকায় অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নৌকায় অসুস্থ হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।

সফরসঙ্গীদের বরাতে জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে টাঙ্গুয়ার হাওরে নৌকায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

সফরসঙ্গীদের ধারণা, মনিরুজ্জামান হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, সিলেট ও সুনামগঞ্জে বেড়াতে এসে বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামানের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নিয়ে তাঁরা বরিশালের

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর