সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭, আটক ৭৩ যানবাহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ১২:১১:০১ অপরাহ্ন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭, আটক ৭৩ যানবাহন


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৫৫ পিস ইয়াবা ও ২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে পুলিশ।

এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর