সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দারিদ্র্য ও শিক্ষায় পিছিয়ে, তবু বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন

দারিদ্র্য ও শিক্ষায় পিছিয়ে, তবু বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে


দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে তবু বাল্যবিবাহ প্রতিরোধে দেশের অন্য বিভাগগুলোর তুলনায় এগিয়ে সিলেট। ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের আগে বিয়ের হার সবচেয়ে কম এ বিভাগে, ২৯ শতাংশ।

একই জরিপে দেখা গেছে, রাজশাহী বিভাগে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, ৬৭ শতাংশ। এরপর খুলনায় ৬৫, রংপুরে ৬৩, বরিশালে ৬১, ঢাকায় ৫৩ এবং চট্টগ্রামে ৫১ শতাংশ। গ্রামাঞ্চলে এ হার ৪৯ দশমিক ৪ শতাংশ, শহরে ৪২ দশমিক ৫ শতাংশ।

এমআইসিএসের হিসাব অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। তাঁদের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। অন্যদিকে, জরিপের সময় ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ৩৮ দশমিক ৯ শতাংশ বিবাহিত ছিলেন।

২০১৯ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ কয়েক বছরে এ হার কমেছে। তবে এখনও প্রায় প্রতি দুই তরুণীর একজনের বিয়ে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। ইউনিসেফের শিশু সুরক্ষা-সংক্রান্ত তথ্যেও বাংলাদেশের সর্বশেষ জাতীয় হার হিসেবে ৪৭ দশমিক ২ শতাংশ উল্লেখ করা হচ্ছে।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস)-এর তথ্য অনুযায়ী, ১৯৯৩-৯৪ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৭৩ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০২২ সালে এ হার কমে ৫১ শতাংশে দাঁড়ায়। প্রায় তিন দশকে বাল্যবিবাহের হার কমেছে ২২ শতাংশ পয়েন্ট, গড়ে বছরে প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ পয়েন্ট। ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের তুলনায় বাংলাদেশের অগ্রগতির গতি ধীর।

সাধারণভাবে শিক্ষা ও অর্থনৈতিক সচ্ছলতাকে বাল্যবিবাহ কমানোর গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। তবে এমআইসিএস ২০২৫-এর তথ্য বলছে, বাংলাদেশে শিক্ষিত ও সচ্ছল পরিবারের নারীদের মধ্যেও এ প্রবণতা রয়েছে।

জরিপ অনুযায়ী, উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ২৫ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। সবচেয়ে সচ্ছল পরিবারগুলোর ক্ষেত্রেও এ হার ৩১ দশমিক ৫ শতাংশ।

শহর ও গ্রামের মধ্যেও ব্যবধান খুব বেশি নয়। গ্রামে বাল্যবিবাহের হার ৪৯ দশমিক ৪ শতাংশ, শহরে ৪২ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের ক্ষুদ্র-এলাকাভিত্তিক প্রাক্কলন অনুযায়ী, দেশের ৫৪১টি উপজেলায় ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে বাল্যবিবাহের হার ৩৮ দশমিক ৩ থেকে ৬৫ দশমিক ৭ শতাংশের মধ্যে।

বিভাগভিত্তিক হিসাবে খুলনা ও রাজশাহীতে বাল্যবিবাহের হার বেশি। খুলনা বিভাগের ৬৪টি উপজেলার সবকটিতে এ হার ৬০ শতাংশের বেশি ৬০ দশমিক ১ থেকে 

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর