শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্র জমিয়তের শুভেচ্ছা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ১১:৩০:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্র জমিয়তের শুভেচ্ছা


গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনসহ কমিটির সব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

শুক্রবার (৯ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গোয়াইনঘাটের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে নবনির্বাচিত কমিটি এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকরা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবেন, এটাই প্রত্যাশা। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং জনস্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্তায় নবনির্বাচিত কমিটির সব সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও দায়িত্ব পালনে সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর