মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) এবং মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরানধর এলাকায় ভারতীয় মদসহ ওই দুই যুবককে আটক করতে স্থানীয় লোকজন পুলিশকে সহযোগিতা করেন। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল মদ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








