সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ PM

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:৪১:৪৭ PM

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত


রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সফরে সিলেটে এসে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহ পরান (রঃ)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম।

সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে এগারোটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোঃ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে পরে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

স্বল্প বিরতির পর দুপুর সাড়ে বারোটার দিকে রাষ্ট্রপতি নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রঃ)-এর মাজারে যান। মাজার জিয়ারত শেষে দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

এরপর রাষ্ট্রপতি সরাসরি সিলেটের খাদিম নগরে হজরত শাহ পরাণ (রঃ)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি যোহরের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটে এক দিনের সফরের শেষ পর্যায়ে বিকাল সাড়ে তিনটায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর