চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, শপথ নিলেন খলিলুর রহমান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, শপথ নিলেন খলিলুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:৩৬:৪০ AM

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ, শপথ নিলেন খলিলুর রহমান


দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে ফিরল বাংলাদেশ। ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। বাংলাদেশ সময় রাত ৯টায় সমাপ্তি পর্ব শেষ হওয়ার পর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন। শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর।

খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

চলতি বছরের ২ জুন গোপন ব্যালটের মাধ্যমে এই পদে নির্বাচিত হন খলিলুর রহমান। ভোটে তিনি পেয়েছিলেন ৯৯টি ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবারের সাধারণ পরিষদের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত ছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর