শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১০:১৬:৫৪ AM

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাশ ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

তবে অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে বালুগুলো জব্দ করা হয়।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, জব্দ করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। বিধি মোতাবেক জব্দকৃত বালুর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর