রেলের টিকিট কালোবাজারির অভিযোগ: আটক দুই আরএনবি সদস্য
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM

রেলের টিকিট কালোবাজারির অভিযোগ: আটক দুই আরএনবি সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:৩৪:০৯ AM

রেলের টিকিট কালোবাজারির অভিযোগ: আটক দুই আরএনবি সদস্য


সিলেটে অবৈধ ভাবে রেলের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে দুই রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা যায়।

জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে আরএনবি এর সঞ্জয় ও তাহের-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারি বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি।’

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর