দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ PM

দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০২:২৮:৪৪ PM

দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান


দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. নাজমুল হাসানকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ নাজমুল হাসান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। কর্মজীবনে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

কুলাউড়ায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নাজমুল হাসান।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর