রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৬:১৪:৪৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় দক্ষিণ সুরমায় ২ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের আওতায় ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে। 

শনিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম ভাগ গ্রামের জেলা শ্রমিকদল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেল এর বাড়ীতে ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। 

তিনি তার বক্তৃতায় বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য ও ব্রত। চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে। দক্ষিণ সুরমার মানুষের কল্যাণে এবং যে কোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় সর্বাত্মক সহায়তা নিয়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেল,উপজেলা বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ,লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট শেখ রাশেদ আহমদ, শ্রমিকদল ফয়ছল আহমদ। 

রবিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেল,সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ,বর্তমান সদস্য ইছাক আলী,যুবনেতা আব্বাস আলী, উপজেলা বিএনপি নেতা আজাদুর রহমান আজাদসহ রেড ক্রিসেন্ট সোসাইটির ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ভলান্টিয়ারবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর