উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: দিলওয়ার হোসাইন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ PM

উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: দিলওয়ার হোসাইন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০২:৫৭:৪৯ PM

উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: দিলওয়ার হোসাইন


খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন বলেছেন, “ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এ সমস্যা থেকে উত্তরণে তৃণমূল পর্যায়ে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।”

শুক্রবার বিকেলে চাম্পারকান্দি মাদ্রাসায় খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, শুধু বড় বড় প্রকল্প গ্রহণ করলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়; উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সৎ নেতৃত্ব নিশ্চিত করতে হবে। দুর্নীতির কারণে উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে কাজে লাগানো যায় না এবং সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হন। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে হবে। যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেবেন এবং অন্যায়-অনিয়মের সঙ্গে আপস করবেন না। সেই লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। 

ইউনিয়ন সভাপতি মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির  বক্তব্যে  রাখেন সংগঠনের সিলেট জেলা সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর। এছাড়া আর বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমদ মিসবাহ, যুব মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সংগঠনের উপজেলার উপদেষ্টা ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হামিদ ,উপজেলা  সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু,সহ সভাপতি মাওলানা আব্দুস সহীদ,  মাওলানা ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মিম হুসাইন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মাওলানা  মনিরুল ইসলাম, প্রমুখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর