ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। পরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরো ১ শিশু সহ ২ জনের মৃত্যু হয়। এঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








