সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামীম আহমদ বলেছেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি মুহূর্তে একটি সঠিক তথ্যই একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে। তাই ব্লাড গ্রুপিং ক্যাম্প শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, এটি মানবিক সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবা, মানবিকতা এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। আজ যারা নিজেদের রক্তের গ্রুপ জানবে, তারাই ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসে অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মঙ্গলবার দক্ষিণ সুরমার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন ওল্ড রাজাস অ্যাসোসিয়েশন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য জনাব মো: জামাল মিয়া, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো: সাবুল মিয়া, শ্রমিক নেতা মোঃ খলিল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার, সহকারি শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ, রনি আহমেদ, অধীর চন্দ্র দাস, পপি রানী দে, নমিতা রানী পাল, হোসনেয়ারা জেমি,রুপা রায়, অনুরাধা দে, নিয়ামুল নেওয়াজ নাঈম, ওল্ড রাজাস অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান হোসেন খান, সধারণ সম্পাদক: ফয়েজ আহমেদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান জাবেদ, অর্থ সম্পাদক এমদাদুল ইসলাম সোহাগ, ক্রীড়া সম্পাদক মাছুম আহমেদ, সহ ক্রিড়া সম্পাদক নজরুল ইসলাম মান্না, হৃৎপিণ্ড সিলেট এর এডমিন রাজিব হোসাইন, সদস্য মাহমুদ, আবু নাসের, সানজিদা আক্তার মুক্তা, শ্রাবণী আক্তার, এবাদুর রহমান সজীব প্রমূখ।
আজকের সিলেট/ডি/এসটি









