ভক্তদের সতর্ক করলেন হিনা খান
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

ভক্তদের সতর্ক করলেন হিনা খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ১০:৩৩:৪৪ AM

ভক্তদের সতর্ক করলেন হিনা খান


স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। সামাজিকমাধ্যমে প্রায় সময় তিনি তার অসুস্থতা নিয়ে বিভিন্ন তথ্য দেন। সম্প্রতি সে ধারাবাহিকতায় চিকিৎসার অংশ হিসেবে নেওয়া একটি আইস থেরাপি সেশনের ভিডিও প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া কেউ যেন এ ধরনের থেরাপি করার চেষ্টা না করেন।

হিনা খানের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনের বারান্দায় বরফ-ঠান্ডা পানিতে ভরা একটি টাবের মধ্যে বসে আছেন অভিনেত্রী। থেরাপির সময় তিনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং পুরো প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে সম্পন্ন করছেন।

ভিডিওর ক্যাপশনে হিনা খান লেখেন, আইস থেরাপি আমার কাছে স্বর্গের মতো। আমি এটি চিকিৎসকের কঠোর তত্ত্বাবধানে করি। পেশাদার নির্দেশনা ছাড়া কেউ এটি করার চেষ্টা করবেন না। ধীরে শুরু করুন এবং নিজের শরীরের সংকেত শুনুন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর