বন্দরবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৯ AM

বন্দরবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৬:২০:৩২ PM

বন্দরবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নগরীর বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নিহত ওই যুবক সোহেল আহমদ (৩৫)। সে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার । বর্তমানে তিনি সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি মহানগরীর হাসান মার্কেটের ব্রিফকেস ও বিভিন্ন ব্যাগেজের ব্যবসায়ী।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। দীর্ঘসময় যাওয়ার পর হোটেলে কর্মরত স্টাফরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে দিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমদের মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।

কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর