নগরীতে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ AM

নগরীতে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৫:০০:২৯ PM

নগরীতে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু


নগরীতে বেতনের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মুরাদ আহমদ (৫৯) ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক। তিনি নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষক মুরাদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর