বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ PM

বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ১১:৩২:২৮ AM

বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র


সদা হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল বাংলাদেশের প্লেব্যাক ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র খুরশীদ আলম। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চার শতাধিক কালজয়ী গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

দেশের বরেণ্য এই সংগীতশিল্পীর জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, স্মৃতি, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটিতে খুরশীদ আলমের সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তার ব্যক্তিজীবনের নানা অজানা গল্প, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদান উঠে এসেছে।

দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য প্রামাণ্যচিত্রটি হবে একজন বরেণ্য শিল্পীকে নতুনভাবে জানার ও তার বর্ণাঢ্য জীবন-সংগীতের পথচলা উপভোগ করার একটি বিশেষ আয়োজন।

আগামী ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পা রাখবেন। তার এই জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর