‘সবকিছু ভুলে যাও’, সতীর্থদের কেন এমন বলেছিলেন মেসি?
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ PM

‘সবকিছু ভুলে যাও’, সতীর্থদের কেন এমন বলেছিলেন মেসি?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ১১:২১:৫৮ AM

‘সবকিছু ভুলে যাও’, সতীর্থদের কেন এমন বলেছিলেন মেসি?


বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে সতীর্থদের উদ্দেশ্যে লিওনেল মেসির দেওয়া এক উদ্দীপনামূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। স্পেনের কাছে হারের পর এই ভিডিওর ‘সবকিছু ভুলে যাও’ শব্দবন্ধটি নিয়ে অনেকে নানা ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করেছিলেন। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পাওয়ার পর এখন বিষয়টির প্রকৃত প্রেক্ষাপট সামনে এসেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসিস্পোর্টসের দেওয়া ভিডিওটির শুরুতে দেখা যায় অধিনায়ক মেসি বলছেন, ‘চলো ছেলেরা, সবাই শান্ত থাকো। মূল কথা হলো আমাদের শান্ত থাকতে হবে। শুধু খেলায় মন দাও, ঠিক আছে? শান্ত হও, বাইরের সবকিছু ভুলে যাও। স্রেফ ভুলে যাও সবকিছু। আমাদের শুধু খেলতে হবে। সবাই খেলার দিকে মনোযোগ দাও। চলো এগিয়ে যাই।’, অধিনায়কের এই কথাগুলো দিয়েই ভিডিওটি শুরু হয়।

সারিবদ্ধ হয়ে হাঁটার সময় এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস সতীর্থ ক্রিস্তিয়ান রোমেরোকে বলছিলেন, ‘ওরা যখন দুজনে মিলে একজনের ওপর চড়াও হবে, তুমি উইংয়ে গেলে আমি আর লামিনে (ইয়ামাল) তোমার ওপর চাপ সৃষ্টি করব। ভেতরের দিকে থ্রু বলগুলোর দিকে খেয়াল রেখো।’ এরপর লিসান্দ্রো মার্তিনেস গোলরক্ষক দিবুকে সতর্ক করে বলেন, ‘দিবু, ওরা যখন কাট-ইন করে ভেতরে ঢুকবে তখন সাবধান থেকো, ওরা সবসময় পা বাঁকিয়ে শট নেওয়ার চেষ্টা করে, তাই না?’

এরপর লিসান্দ্রো তাগলিয়াফিকোর কানে ফিসফিস করে বলেন, ‘চলো নিকো, তুমি ওকে আটকে দেবে। পুরো ম্যাচে ওকে নড়তে দেবে না। দিবু শক্ত থাকো, মাথা ঠান্ডা রাখো। প্রতিটি বল গ্রিপ করবে, ঠিক আছে?’ ঠিক সেই মুহূর্তে সামনে থাকা মেসি রক্ষণভাগের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘ওরা যখন আক্রমণে আসবে, লিয়ান্দ্রো (পারেদেস) আর এনসোকে (ফার্নান্দেস) বলো যেন খুব বেশি উপরে উঠে না যায়।’ সবশেষে কুতি রোমেরো দিবুকে উৎসাহিত করে বলেন, ‘আজ তোমার সময়,’ যার জবাবে দিবু আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘আজ আমার দিন, আজ ইতিহাস হবে।’

এরপর খেলোয়াড়রা দীর্ঘ পথ পেরিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে দেখা করেন এবং উত্তেজনার মাঝেও হাসিমুখে কুশল বিনিময় করেন। এরপর শুরু হয় সেই মাঠের লড়াই, যেখানে ছিল চরম উত্তেজনা আর বাদানুবাদ। ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য হারের তিক্ত স্বাদ নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

মঙ্গলবার নিজের শহর পুজাতো সফরের সময় এই বিষয়ে জানতে চাওয়া হলে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি এসবের কিছুই জানি না। আপনারা কী বলছেন সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’ মূলত সব ধরণের গুঞ্জন বা সন্দেহ শুরুতেই নাকচ করে দিতে চেয়েছেন তিনি।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানার প্রদর্শন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং যার কারণে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) শাস্তির মুখে পড়তে পারে বলে গুঞ্জন চলছে, সে বিষয়েও মুখ খোলেন স্কালোনি। তিনি দাবি করেন যে খেলোয়াড়রা এমন কিছু করবে তা তিনি আগে থেকে জানতেন না। স্কালোনি বলেন, ‘আমার এ বিষয়ে কোনো ধারণা ছিল না, তারা তারা আমাকে কিছুই বলেনি। আমি আপনাদের মতোই তখন সেটি প্রথমবার দেখেছি।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর