বিক্ষোভে উত্তাল দিল্লি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ PM

বিক্ষোভে উত্তাল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ১০:০৭:০৩ AM

বিক্ষোভে উত্তাল দিল্লি


প্রশ্ন ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পদযাত্রাকে ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সিজেপি।

গতকাল সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে সিজেপি। বিক্ষোভকারীদের ঠেকাতে সকালে ব্যারিকেড দেয় পুলিশ। পরে তা অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ওপর কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। অন্যদিকে, আয়োজকদের দাবি, পুলিশের বাধা সত্ত্বেও প্রায় এক লাখ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

প্রশ্ন ফাঁসের তদন্ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচি পালন করে সিজেপি।

পরে সিজেপির প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিন দফা দাবি তুলে ধরে দলটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমরা তিনটি দাবি জানিয়েছি। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শুধু দিল্লি নয়, সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়ও বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন।

এ আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর