কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। লাশের সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে লাশ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। এরআগে বৃহস্পতিবার সাদাপাথরের জিরো পয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে আসছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








