সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর আওতাধীন এলাকায় নিবন্ধিত ঠিকাদার, পরামর্শক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির (এনলিস্টমেন্ট) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য তালিকাভুক্তির আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এবং বিধিমালা ২০০৮ অনুসরণ করে বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্তি সম্পন্ন হবে।
আগামী ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩:০০ টা পর্যন্ত। তালিকাভুক্তির মেয়াদ হবে ১ অক্টোবর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।
দরপত্র বিক্রয় ও ফি আবেদনপত্রের মূল্য ১,০০০ টাকা (+১৫% ভ্যাট)। তালিকাভুক্তি ফি হিসেবে সরবরাহকারী বা পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ১০,০০০ টাকা (+১৫% ভ্যাট), সাধারণ ঠিকাদারদের জন্য ২০,০০০ টাকা (+১৫% ভ্যাট) এবং প্রথম শ্রেণীর ঠিকাদারদের জন্য ৩,০০,০০০ টাকা (+১৫% ভ্যাট) ধার্য করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সাথে হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিন (TIN) সার্টিফিকেট, ভ্যাট (VAT) রেজিস্ট্রেশন, অভিজ্ঞতার সনদ, ব্যাংক সচ্ছলতার সনদ এবং ছবি জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য সিউকের কার্যালয়: ২৯/এ (ফরচুন গার্ডেন) বঙ্গবীর রোড, নাইওয়ারপুর, সিলেট। অফিসিয়াল ওয়েবসাইটে sda.gov.bd পাওয়া যাবে।
আজকের সিলেট/এপি









