শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৫ PM

শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৪:২৯:৫৫ PM

শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাপায় রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রিক সূত্রধর পূর্ব পাগলার দামোধরতপী এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের 'স্টিড ফাস্ট' নামক কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর