ভিন্ন স্বাদের মেথি দিয়ে গরুর মাংস ভুনা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫২ PM

ভিন্ন স্বাদের মেথি দিয়ে গরুর মাংস ভুনা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ১২:৫০:১৭ PM

ভিন্ন স্বাদের মেথি দিয়ে গরুর মাংস ভুনা


প্রতিদিনের একই ধরনের গরুর মাংস খেতে খেতে বিরক্ত? তাহলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন সুগন্ধি ও ভিন্ন স্বাদের মেথি দিয়ে গরুর মাংস ভুনা। মেথির হালকা তিতকুটে ঘ্রাণ আর মসলার দারুণ মিশেলে এই পদ ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে।

উপকরণ
গরুর মাংস (মাঝারি টুকরা করা) — ১ কেজি
পেঁয়াজ মোটা করে কাটা — ১ কাপ
লাল মরিচ গুঁড়া — ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া — ২ টেবিল চামচ
কাঁচামরিচ — ৫-৬টি
এলাচ — ২টি
দারুচিনি — ২ টুকরা
মেথি — ১ টেবিল চামচ
সয়াবিন তেল — পরিমাণমতো
লবণ — স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মেথি দিয়ে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে গরুর মাংস দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন, যাতে মাংসের সঙ্গে মসলাগুলো মিশে যায়। মাংস কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম পানি দিন এবং হাঁড়ি ঢেকে দিন। মাংস নরম হয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

শেষে কাঁচামরিচ দিয়ে দিন। ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন মজাদার মেথি দিয়ে গরুর মাংস ভুনা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর