অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার প্রকাশিত এই সম্পদ বিবরণীতে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আর্থিক ও অ-আর্থিক (নন-ফাইন্যান্সিয়াল) সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
সম্পদ বিবরণী অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে তার মোট সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
প্রধান উপদেষ্টার কোনো দায় নেই। তবে তার স্ত্রী আফরোজী ইউনূসের মোট সম্পদ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তার ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।
অন্যান্য উপদেষ্টাদের সম্পদের পরিমাণ-
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
মোট সম্পদ ৭ কোটি ১৬ লাখ টাকার বেশি। স্ত্রী পারভীন আহমেদের সম্পদ ৫ কোটি ৩৮ লাখ টাকার বেশি; ব্যবসায়িক দায় ৩ কোটি ১২ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
মোট সম্পদ ১৬ কোটি ২২ লাখ টাকার বেশি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল
মোট সম্পদ ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকা। তাঁর স্ত্রীর সম্পদ ২ কোটি ৪৪ লাখ টাকার বেশি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
মোট সম্পদ ২ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
মোট সম্পদ ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান
মোট সম্পদ ২ কোটি ৫২ লাখ টাকার বেশি। তার স্ত্রী সায়রা রহমান খানের সম্পদ ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার
মোট সম্পদ ৩ কোটি ৮৮ লাখ টাকার বেশি।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
মোট সম্পদ ৭ কোটি ৫৭ লাখ টাকার বেশি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান
মোট সম্পদ ৬ কোটি ৭২ লাখ টাকার বেশি।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মোট সম্পদ ১ কোটি ১২ লাখ টাকার বেশি।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম
মোট সম্পদ ২ কোটি ২ লাখ টাকার বেশি।
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (অব.)
মোট সম্পদ ৩ কোটি ৫১ লাখ টাকার বেশি।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
মোট সম্পদ ৬ কোটি ২৪ লাখ টাকার বেশি।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার
মোট সম্পদ ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
মোট সম্পদ ১ কোটি ২ লাখ টাকার বেশি।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ
মোট সম্পদ ১০ কোটি ৯৩ লাখ টাকার বেশি।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন
মোট সম্পদ ১ কোটি ১৩ লাখ টাকার বেশি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
মোট সম্পদ ১ কোটি ৯ লাখ টাকার বেশি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
মোট সম্পদ ৯১ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
মোট সম্পদ ২ কোটি ১৫ লাখ টাকার বেশি।
বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী জেনারেল (অব.) আবদুল হাফিজের মোট সম্পদ ১৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিদেশে থাকা সম্পদসহ মোট সম্পদের বড় অংশ মার্কিন ডলারে ঘোষিত হয়েছে। তার ১২ লাখ মার্কিন ডলারের দায় রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








