দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান: জকিগঞ্জ বিএনপির সভাপতিকে বহিষ্কার
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ AM

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান: জকিগঞ্জ বিএনপির সভাপতিকে বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০১:৪৬:৫০ PM

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান: জকিগঞ্জ বিএনপির সভাপতিকে বহিষ্কার


দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিটিতে তাকে বহিষ্কার করা হয়।

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক প্রার্থী হয়েছেন। এ আসনে বিএনপি ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হয়েছে মামুনুর রশীদ; যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত।

বিএনপি নেতারা জানান, শফিকুর দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাবে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। এখন থেকে শফিকুর দলের কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না।”

আজকের সিলেট/ই.আর

সিলেটজুড়ে


মহানগর