সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ AM

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৬:৩৯:৫৩ PM

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত


সিলেটে আবারও ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটের এ ভূমিকম্প সংঘটিত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিলেট ও পার্শবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভূমিকম্পটির উৎপত্তিস্থল গোয়াইনঘাটে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরেও সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৩।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর