শেরপুর-২ আসনে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ AM

শেরপুর-২ আসনে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৮:২৮:১৫ PM

শেরপুর-২ আসনে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল


শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ি) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন:-নকলা-নালিতাবাড়ির মানুষের উন্নয়ন ও অধিকার আদায়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীই যোগ্য প্রার্থী। ছাত্রদল বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বই পারে এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে। এই মিছিল পরিবর্তনের প্রত্যাশায় জনতার ঐক্যবদ্ধ কণ্ঠস্বর।

শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন বলেন:ছাত্রদলের এই রাজপথের উপস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী একজন সৎ, দক্ষ ও জনগণের প্রার্থী। তাঁর হাত ধরেই শেরপুর-২ আসনে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।

নকলা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি বলেন:-এই বর্ণাঢ্য মিছিল প্রমাণ করে, শেরপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়। ছাত্রদল সবসময় অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে আমরা নকলা-নালিতাবাড়িকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চাই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, শেরপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকি আসিফসহ প্রায় শাতাধিক নেতাকর্মী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর