নির্বাচনের আগে সিলেটে পরিস্থিতি শান্ত, অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার: র‍্যাব-৯
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ AM

নির্বাচনের আগে সিলেটে পরিস্থিতি শান্ত, অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার: র‍্যাব-৯

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৩:০৯:৪০ PM

নির্বাচনের আগে সিলেটে পরিস্থিতি শান্ত, অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার: র‍্যাব-৯

ছবি : মো. সোহেল মিয়া


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে তাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, এবং গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে।

উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা মাঠে ভোটারদের পাশে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব-৯ এই নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, আস্থা এবং শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর