নগরীর বালুচর এলাকায় বিএনপির নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জমির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর বালুচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের দাবি, ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী জনসভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে মো. জমির উদ্দিনের ওপর আওয়ামীলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় মো. জমির উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে থানায় মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








