জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ AM

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৫:২৮:৩৯ PM

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫


সিলেট বিভাগে জানুয়ারিতে মাসে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এসব তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিসচা সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত, হবিগঞ্জ জেলায় ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত এবং মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় ও অপ্রকাশিত দুর্ঘটনা এবং নিসচা সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে নিহতদের পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি দুর্ঘটনায় ৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৮টি দুর্ঘটনায় ৮ জন পথচারী নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ১ জন এবং মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

আগের মাস ডিসেম্বরে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হন। পরিসংখ্যান বলছে, নতুন বছর শুরু হলেও সড়ক নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর