হবিগঞ্জের বাহুবল উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- বাহুবল উপজেলাধীন পুটিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুন ও এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য আবরু মিয়া।
রোববার বাহুবল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক চেইন-অব-কমান্ড বজায় রাখতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








