অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অন্যদিকে এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরীসহ আরও কয়েকজন সক্রিয়ভাবে মনোনয়ন চাইছিলেন। তাদের কর্মী–সমর্থকেরা আরিফুল হকের প্রার্থিতার বিরুদ্ধে প্রচারণাও চালান।
এসব বিরোধিতা ও সমালোচনার মধ্যে নিজের প্রচার কার্যক্রমে অবিচল ছিলেন আরিফুল হক। তিনি জানিয়ে আসছিলেন, মাঠের মানুষ ও তৃণমূল নেতাদের সাড়া তাকে আরও অনুপ্রাণিত করছে।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব সিলেট–৪ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করলে তাকে ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে যায়। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা স্বস্তি প্রকাশ করেন এবং অনেকে আনন্দ মিছিলেও যোগ দেন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








