নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩২ PM

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৫:৪৫:১৯ PM

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে ছাদ ঢালাইয়ের কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম বেনু শব্দকর (৪০), তিনি নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রীসহ তিনটি ছোট সন্তান।

রোববার সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় শ্রমিক বেনু শব্দকর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঢালাই কাজ চলার সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইন সরানোর ব্যবস্থা করা হয়নি, যা এই দুর্ঘটনার মূল কারণ। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রঞ্জিত দায়িত্বে ছিলেন।

এদিকে ঘটনার পর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনাটি উভয় পক্ষের মধ্যে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে বলে জানাগেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর