স্মাইল উইন্টার ধামাকা অফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৮ AM

স্মাইল উইন্টার ধামাকা অফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৫:০০:১৯ PM

স্মাইল উইন্টার ধামাকা অফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত


এসএমসি ইন্টারপ্রাইজ লিমিটেডের আয়োজনে “স্মাইল উইন্টার ধামাকা অফার” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় সিলেটের এসএমসি এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুসাহিদ, সেক্রেটারি, বিসিডিএস সিলেট। তিনি তার বক্তব্যে এসএমসি’র অতীত সাফল্য ও সামাজিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, এসএমসি বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। মানুষের ডায়রিয়া প্রতিরোধে ও পানিশূন্যতা দূরীকরণে ‘এসএমসি ওরস্যালাইন’-এর অবদান অনস্বীকার্য। পাশাপাশি জন্মনিয়ন্ত্রণ, নারীদের পিরিয়ড ম্যানেজমেন্ট এবং মাতৃত্বকালীন সেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আলম, সভাপতি, লালদীঘিরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি। এছাড়া উপস্থিত ছিলেন এসএমসি ইন্টারপ্রাইজ লিমিটেড, সিলেট এরিয়া অফিসের সম্মানিত সেলস ম্যানেজার, কোম্পানির পরিবেশকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় দিনব্যাপী এই আয়োজন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর