কৃষি সম্প্রসারণের নতুন দিগন্ত বালাগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৫ PM

কৃষি সম্প্রসারণের নতুন দিগন্ত বালাগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৮:২৯:২৫ PM

কৃষি সম্প্রসারণের নতুন দিগন্ত বালাগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত


কৃষকদের নিয়ে সরকারের একটি রূপরেখা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। এই প্রোগ্রামটি কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রোগ্রামটির মাধ্যমে নারী-পুরুষরা এখানে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। যেমন আগের নিয়মে ধান চাষ করলে কোন কৃষক তেমন স্বাবলম্বী হবে না, বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প জমিতে অধিক লাভবান হওয়া যায়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সিলেটের বালাগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের কুষক-কৃষাণিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১০০ জন নারী -পুরুষ দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন। 

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, একজন কৃষককে ধান চাষ কীভাবে করাতে হয় তা শেখানো দরকার নেই। তবে আধুনিক পদ্ধতিতে ধান চাষ কীভাবে করাতে হয় তা কৃষকদের জানাতে হবে। আধুনিকতার ছোঁয়ায় একজন কৃষক অল্প জমিতেও অধিক চাষাবাদ করতে পারবেন। আমাদেরকে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর