এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবছর সিলেট বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪জন। গত বছর পাশের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে এই তথ্য প্রকাশ করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষায় সর্বমোট পরিক্ষার্থী ছিলেন ১ লাখ ৩০ হাজার ১৩ জন তারমধ্যে ১ লাখ ২২ হাজার ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়েছেন। যেখানে পাশের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
অন্যদিকে, সিলেটে ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪১ হাজার ৪০৭ জন এবং ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরিক্ষায় অংশগ্রহণ করেন মেয়েদের পাশের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ।
আজকের সিলেট/এপি









