সুনামগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার এ কেমন কাণ্ড!
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৫ AM

সুনামগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার এ কেমন কাণ্ড!

সংবাদদাতা

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৭:৩৪:১৬ PM

সুনামগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার এ কেমন কাণ্ড!


সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়ায় ভাড়া পরিশোধ করতে তিন দিন দেরি হওয়ায় শিক্ষার্থীসহ এক পরিবারকে ঘরের ভেতর রেখেই বাইরে থেকে তালা মেরে দিলেন বাড়ির মালিক। অমানবিক এই ঘটনায় এলাকাজুড়ে চলছে তীব্র সমালোচনা।

মঙ্গলবার সকাল পর্যন্ত ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক ইউসুফ চৌধুরী শিক্ষার্থী ইমন বর্মন, তার অসুস্থ মা ও স্ত্রীকে ঘরের ভেতর রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান।

ঘরে আটকাপড়া ইমন বর্মন জানান, মাসের ৫ তারিখে ভাড়া দেওয়ার কথা। আজ ৮ তারিখ। এজন্যই মালিক আমাকে, আমার অসুস্থ মা আর স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালা মেরে চলে যায়। পরে জানালা দিয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে আমাদের অবস্থা দেখে পুলিশে খবর দেয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, সামান্য তিন দিনের ভাড়া দেয়নি বলে এমন অমানবিক কাজ করতে আগে দেখিনি। আশে পাশে আমরা ছিলাম আমাদের সাথে কথা বলা যেত। যদি ঘরে কোনো দুর্ঘটনা ঘটত, তখন দায় নিতো কে?

পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, মানুষের সমস্যা হতেই পারে। তাই বলে এমন আচরণ, আমরা মেনে নিতে পারছি না। এর সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে, বাড়ির মালিক ইউসুফ চৌধুরী বলেন, কারেন্ট বিল, গ্যাস বিল সব সময়মতো দিতে হয়। তাদেরকে এক বছর আগেই বাসা ছাড়ার নোটিশ দিয়েছি, তবুও তারা যাচ্ছে না।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় বাড়ির মালিককে ফোন করে চাবি এনে তালা খুলে তাদের উদ্ধার করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর