গোলাপগঞ্জে চালু হলো বিনামূল্যের ক্লিনিক
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ PM

গোলাপগঞ্জে চালু হলো বিনামূল্যের ক্লিনিক

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ০৭:৩৫:০৩ PM

গোলাপগঞ্জে চালু হলো বিনামূল্যের ক্লিনিক


জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।  

শুক্রবার বাদ জুমার নামাজের পর সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিক’র উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবিদুর রহমান আবিদ সভাপতি, এক নং ওয়ার্ড বিএনপি।

এ সময় এম এ মালিক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদুর রহমান আবিদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম অন্যান্য নেতারা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর