শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৪ PM

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৭:১৪:১৪ PM

শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)। আকিব উপজেলার সীমেরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও তানভীর ওই গ্রামের কবির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমেরকান্দা গ্রাম থেকে সিরাজ মিয়ার ছেলে আকিব মিয়া মির্জাকান্দা গ্রামে বেড়াতে আসে। পরে ওই গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেনের সঙ্গে তারা বাড়ির প্রাঙ্গণে খেলাধুলা করে। কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের পুকুরের পড়ে যায়। দীর্ঘক্ষণ পর তারা পুকুরে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব বিশ্বাস বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর