সিলেটে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ নেতা উসমান গ্রেফতার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ PM

সিলেটে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ নেতা উসমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১২:৪৬:৩৮ PM

সিলেটে জয় বাংলা সাংস্কৃতিক   পরিষদ নেতা উসমান গ্রেফতার


জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ এর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মোঃ ওসমান আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার রাত ৮ ঘটিকায় সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ওসমান আলীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি।

ধৃত উসমান আলীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। সে ওই মামলার এজাহার নামীয় আসামী। যা এসএমপির জালাবাদ থানার  থানার মামলা নং-০৭(১০) ২৪।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর