স্টেডিয়ামে দায়িত্বরত বিসিবি কর্মকর্তার মৃত্যু
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৬ PM

স্টেডিয়ামে দায়িত্বরত বিসিবি কর্মকর্তার মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০২:৩১:০৩ AM

স্টেডিয়ামে দায়িত্বরত বিসিবি কর্মকর্তার মৃত্যু


জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা সমন্বয়ক মো. ইকরাম চৌধুরী।

বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে তার আকস্মিক মৃত্যু হয়।

জানা যায়, ডিউটিরিত অবস্থায় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর