ছাত্রজনতার আন্দোলনে গণহত্যাযজ্ঞে উষ্কানী দেয়ার মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন ইমাদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা ২টার দিকে তাকে উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, ইকবাল হোসেন ইমাদ ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে সক্রিয় থাকলেও আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। এর পর দিন দিন তিনি বেপরোয়া হয়ে উঠেন। পাথর, মাদক ও চোরাচালানের সিন্ডিকেটে থেকে শুরু করে কোম্পানীগঞ্জের সকল অবৈধ কর্মযজ্ঞের মুল সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি।
এদিকে, ইউনিয়ন পরিষদের চাল বরাদ্ধ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের জড়িয়ে পড়েন। তার এসব অনেক কাজের প্রতিবাদ করলে ইউনিয়ন পরিষদের দফাদারকে পিটিয়ে আহত করেন।
উল্লেখ্য, তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার কারনে তিনি ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করেন।
আজকের সিলেট/এপি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








