জামালগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ PM

জামালগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সংবাদদাতা

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৩:৪৪:৫১ AM

জামালগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহির মৃত্যু হয়েছে। নিহত আশিক নূর (৪৫) বেহেলি আলীপুর গ্রামের সুকুর মামুদের ছেলে। অপর নিহত সোলেমান মিয়া বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার বেহেলি সড়কে রাজাপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি স ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেহেলি থেকে মোটরসাইকেলে করে আশিকনূর ও সোলেমান সাচনাবাজার আসছিলেন। পথে রাজাপুর সেতুর কাছে মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ও যাত্রী। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, স্বজনরা এসে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহতদের মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর