চাকরির খোঁজে সিলেটে ঘুরছিল এক রোহিঙ্গা। পরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। রোববার আটক ব্যক্তিকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। আটক ওই রোহিঙ্গার নাম মো. আনিসুর রহমান (৪৮)। তিনি মায়ানমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি জানায়, শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন মো. আনিসুর রহমানকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। ৭ বছর আগে মায়ানমার থেকে তিনি কক্সবাজারে অনুপ্রবেশ করে। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। ভালো চাকরির সন্ধানে সে সম্প্রতি সিলেট আসে। পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।
জৈন্তাপুর মডেল থানার ওসি জানান, আটক আনিসুরকে রোববার পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









